যখন MACD নির্দেশকটি শূন্যের অনেক নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 159.98-এর লেভেল টেস্ট করে—যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। 159.98-এর লেভেলের দ্বিতীয় টেস্টের সময় MACD সূচকটি ওভারসোল্ড জোনে ছিল, ফলে এই পেয়ারে বাই সিগন্যালের পরিকল্পনা 2 কার্যকরের সুযোগ পাওয়া যায়। ফলস্বরূপ এই পেয়ারের মূল্য 20 পিপস বৃদ্ধি পেয়েছে।
গতকাল ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ঘাঁটিতে ইরানের হামলার কারণে USD/JPY পেয়ারের দরপতন হয়েছিল —তারপরও ইয়েনের ওপর দ্রুতই আবার চাপ ফিরে এসেছে। সপ্তাহান্তের পর এশীয় মার্কেটগুলোতে ট্রেডিং শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনার তীব্রতা বৃদ্ধির কারণে প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে, যা ঐতিহ্যবাহী নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত অ্যাসেটগুলোর চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে। এসব থেকে বোঝা যাচ্ছে যে গতকাল ইয়েনের দর বৃদ্ধি ছিল ক্ষণস্থায়ী এবং এটি স্থায়ী প্রবণতার চেয়ে মূলত জাপানের কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের প্রতিফলন হিসেবে বিবেচনা করা যায়। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দরপতন অব্যাহত থাকতে পারে।
নিকটমেয়াদে ট্রেডাররা USD/JPY পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা বেড়ে যাওয়ার উপর বাজি ধরছে, কারণ সবাই ব্যাংক অফ জাপান কর্তৃক কারেন্সি মার্কেটে হস্তক্ষেপের আশা করছে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা 1 ও 2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 160.39-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 160.23-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 160.39-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 160.11-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 160.23 এবং 160.39-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 160.11-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 159.87-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 160.23-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 160.11 এবং 159.87-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
