বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

১২ মার্চ কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ
02:25 2026-03-12 UTC--4

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

বৃহস্পতিবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে এবং এর মধ্যে কোনোটিই উল্লেখযোগ্য নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কেটের ট্রেডাররা সাধারণত সেইসব সামষ্টিক প্রতিবেদন উপেক্ষা করছে যা মার্কিন ডলারের জন্য ইতিবাচক নয়। তাছাড়া এ ধরনের প্রতিবেদন অজস্র পরিমাণে রয়েছে। স্মরণ করিয়ে দিই যে জিডিপি, শ্রমবাজার ও বেকারত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলোর ফলাফল হতাশাজনক ছিল—যার ফলে ফেডের তরফ থেকে নতুন করে আর্থিক নীতিমালা নমনীয় করার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ মাসে এটি স্পষ্ট হয়ে যায় যে নন-ফার্ম পেরোলের জানুয়ারির ফলাফল ব্যতিক্রম ছিল, এবং শ্রমবাজার পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ যুক্তরাষ্ট্রে নির্মাণ ও রিয়েল এস্টেট সেক্টর এবং আনএমপ্লয়মেন্ট ক্লেইমস সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করা হবে। আমাদের ধারণা অনুযায়ী এসব প্রতিবেদনের ফলাফলের প্রভাবে মার্কেটে কোনো প্রতিক্রিয়া দেখা যাবে না। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে কোনো সামষ্টিক প্রতিবেদন প্রকাশিত হবে না।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

analytics69b246cfbba10.jpg

বৃহস্পতিবারের একমাত্র উল্লেখযোগ্য ইভেন্ট হিসেবে ব্যাংক অফ ইংল্যান্ডের চেয়ারম্যান অ্যান্ড্রু বেইলির বক্তব্য অনুষ্ঠিত হবে। বেইলি খুব কমই বক্তব্য দিয়ে থাকেন; তাই এই ইভেন্টটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। তবে মার্কেটের ট্রেডাররা এখনও কেন্দ্রীয় ব্যাংকের বদলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ডোনাল্ড ট্রাম্পের কর্মকান্ডের উপর মনোযোগ দিচ্ছে—আমাদের মতে মার্কিন ডলার কেবল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সহায়তা পেতে পারে, এবং বর্তমানে সেটাই ঘটছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন, আরও তীব্র উত্তেজনা ছাড়া মার্কিন ডলারের মূল্যের শক্তিশালী বৃদ্ধির সুযোগ সীমিত থাকবে; কিন্তু ভূ-রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত মার্কিন ডলারের দরপতনেরও কোনো কারণ থাকবে না।

উপসংহার:

চলতি সপ্তাহের শেষ দিকের ট্রেডিংয়ে আমরা মার্কেটে যেকোনো ধরনের মুভমেন্ট দেখতে পারি, কারণ মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেকোনো দিকে মোড় নিতে পারে। আজ ইউরো 1.1527-1.1531 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3319-1.3331 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের তীব্র ও স্থিতিশীল দর বৃদ্ধির কোনো মৌলিক ভিত্তি দেখছি না, তবে মধ্যপ্রাচ্য যুদ্ধ আরও অনেকদিন পর্যন্ত মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।