বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

স্বর্ণ আবারও দরপতনের শিকার হয়েছে
03:44 2026-05-05 UTC--4

আজ স্বর্ণের দর সামান্য বৃদ্ধি পেয়েছে। সোমবার 2% দরপতনের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা তীব্র হওয়ার পরে 'দরপতনের সময় কিনেছিলেন' এমন ক্রেতারা সক্রিয় হয়ে উঠেছে।

স্বর্ণের দর 0.6% বেড়ে আউন্স প্রতি আনুমানিক $4550-এর কাছাকাছি পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানান তারা ইরানের হামলা প্রতিহত করেছে এবং হরমুজ প্রণালী দিয়ে দুটি মার্কিন পতাকাবাহী জাহাজ অতিক্রম। তবে অনিশ্চয়তা পুনরায় বাড়ে যখন সংযুক্ত আরব আমিরাত জানায় যে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের ছোড়া ক্রুজ মিসাইল আটকে দিয়েছে এবং একটি ইরানি ড্রোন তাদের ফুজাইরাহ বন্দরে বড় অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

এই প্রেক্ষাপটে, স্বর্ণের তীব্র দরপতন হয়েছিল কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছ থেকে নিকট ভবিষ্যতে সুদের হার বাড়ানোর প্রত্যাশা বেড়ে যায়। সুদের হার বৃদ্ধির প্রত্যাশা সাধারণত স্বর্ণ ওপর চাপ সৃষ্টি করে।


গতকালের হামলা চলমান যুদ্ধবিরতির কার্যকারিতাকে দুর্বল করে দিয়েছে, যা ৮ এপ্রিল থেকে অনেক ক্ষেত্রেই পালন করা হচ্ছিল, এবং এতে মুদ্রাস্ফীতি ও সুদের হার বৃদ্ধির ঝুঁকি বেড়েছে। এসব প্রতিবেদনের প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম তীব্রভাবে বেড়েছে এবং ৩০-বছরের ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ স্তরে উঠে এসেছে, কারণ ট্রেডাররা ধারণা করছেন যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে হতে পারে বলে।

ট্রেডাররা আশা করছেন যে পরবর্তী তিন মাসের ঋণ পরিকল্পনা সম্পর্কে মার্কিন ট্রেজারির বিজ্ঞপ্তি ও পাশাপাশি আসন্ন অর্থনৈতিক প্রতিবেদনগুলোর ফলাফল এই সপ্তাহে সুদের হারের গতিবিধি সম্পর্কে অতিরিক্ত ইঙ্গিত দেবে।
স্পষ্টতই, মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেলে স্বর্ণের আরও দরপতন হতে পারে, তাই মূল্যের বর্তমান লেভেলে থাকা অবস্থায় স্বর্ণ কেনার সময় সতর্কতা অবলম্বন করা উচিত।

analytics69f990b85c22b.jpg

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $4546-এ পুনরুদ্ধার করতে হবে। এতে স্বর্ণের মূল্যের $4607-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে, যা অতিক্রম করা বেশ চ্যালেঞ্জিং হবে। সর্বোচ্চ লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $4656-এর লেভেল নির্ধারণ করা যায়। স্বর্ণের দরপতনের ক্ষেত্রে, মূল্য $4481-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর ওপর গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $4432-এ নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $4372 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।