বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

৮ জুলাই কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ
01:30 2026-07-08 UTC--4

মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

মঙ্গলবার EUR/USD কারেন্সি পেয়ারের সামান্য দরপতন হয়েছে, তবে তা অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইন ব্রেক করে নিম্নমুখী হওয়ার জন্য যথেষ্ট ছিল। ফলশ্রুতিতে এই পেয়ারের মূল্যের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণতাকে কারেকশন হিসেবে বিবেচনা করা যেতে পারে, যখন দুই মাসব্যাপী চলমান নিম্নমুখী প্রবণতা প্রাসঙ্গিক রয়ে গেছে। গতকাল বিশ্ববাজার, ইউরোজোন বা যুক্তরাষ্ট্রে প্রায় কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হয়নি বা কোনো ইভেন্টও ছিল না। হ্যাঁ, জার্মানিতে শিল্প উৎপাদন সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং তা প্রত্যাশার চেয়ে ইতিবাচক ফলাফল প্রদর্শন করেছে; তবে এই মুহূর্তে শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল মার্কেটে তোলপাড় সৃষ্টি করার মতো প্রভাব ফেলবে বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রে ADP থেকে সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যা সাধারণত ট্রেডাররা মাসিকভিত্তিক হলেও উপেক্ষা করে। ফলে গতকাল কোনো বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়নি যা মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এবং ট্রেন্ডলাইন ব্রেক করার জন্য একটি স্বাভাবিক টেকনিক্যাল মুভমেন্টই যথেষ্ট ছিল। ট্রেডাররা ভূ-রাজনৈতিক, মৌলিক এবং সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে শুধুমাত্র মার্কিন ডলারের ওপরই দৃষ্টিপাত করছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

analytics6a4db7c2b7fd4.jpg

মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে কেবল একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, এবং এই পেয়ারের মূল্য দিনের বেশিরভাগ সময় সাইডওয়েজ রেঞ্জে অবস্থান করেছে। সারাদিন এই পেয়ারের মূল্যের মোট অস্থিরতার মাত্রা 40 পিপসেরও কম ছিল। মার্কিন ট্রেডিং সেশনে এই পেয়ারের মূল্য 1.1420-1.1432 রেঞ্জের নিচে কনসলিডেট করে, যা নতুন ট্রেডারদের শর্ট পজিশন ওপেন করার সুযোগ দিয়েছে। এই পজিশনগুলো আজও হোল্ড করা উচিত, কারণ বর্তমানে তেমন কোনো বিকল্প নেই।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে দুই মাস ধরে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অটুট রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে মার্কেটে মার্কিন ডলার ক্রয়ের কারণ কমে গেছে। তবুও ট্রেডাররা এই বিষয়টিকে আমলে না নিয়ে ইউরোর জন্য ইতিবাচক প্রায় সকল কারণ উপেক্ষা করছে। সুতরাং বর্তমানে কোনো স্পষ্ট ও নির্দিষ্ট কারণ ছাড়াই মার্কিন ডলারের দর বৃদ্ধি পাচ্ছে। যেকোনো মুহূর্তে এই করেকশন শেষ হয়ে যেতে পারে।

বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.1420-1.1432 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1354-1.1363 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1420-1.1432 এরিয়া অতিক্রম করে, তাহলে লং পজিশন হোল্ড করে রাখা যেতে পারে, যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1292, 1.1354-1.1363, 1.1420-1.1432, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, এবং 1.1830-1.1837। বুধবার ইউরোজোনে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই; যুক্তরাষ্ট্রে অবশ্য ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হবে, যা আমরা স্বল্প গুরুত্বসম্পন্ন এবং আনুষ্ঠানিক প্রতিবেদন হিসেবে বিবেচনা। ট্রেডাররা কেবল তখনই মার্কিন ডলার ক্রয়ের মাধ্যমে প্রতিক্রিয়া দেখাতে পারে যদি এই প্রতিবেদনে তাদের প্রত্যাশা অনুযায়ী সংকেত পাওয়া যায়।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।