Oppenheimer věří, že vývoj tržeb Microsoftu v oblasti umělé inteligence bude stále více přitahovat investory, protože růst Azure zůstává silný. Cloudová platforma nejen posiluje ocenění Microsoftu – podobně jako AWS v případě Amazonu – ale také nabízí významný potenciál růstu díky rychlému nárůstu tržeb v oblasti umělé inteligence. Společnost považuje Microsoft za dlouhodobého lídra v oblasti softwaru pro umělou inteligenci, přičemž jeho akcie zatím plně neodrážejí potenciál udržitelného růstu v oblasti umělé inteligence ani zrychlení výkonu Azure do fiskálního roku 2026.
বৃহস্পতিবার EUR/USD পেয়ারের মূল্যের কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট পরিলক্ষিত হয়নি। এর আগে ইউরোর মূল্য বেশ ভালোই বৃদ্ধি পেয়েছিল, এবং দুই দিন পূর্বেও এটির মূল্য ঊল্লেখযোগ্য বৃদ্ধি প্রদর্শন করেছিল। গত দুই দিনে ইউরোর মূল্য প্রায় 100 পিপস বৃদ্ধি পেয়েছে, যা মোটেই খারাপ নয়। তবে এই মুভমেন্টের জন্য কোনো স্পষ্ট যৌক্তিক ভিত্তি ছিল না, কেননা এখনও এই পেয়ারের মূল্যের ফ্ল্যাট রেঞ্জের ভেতরে দুর্বল উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। বাস্তবে আমরা কয়েক সপ্তাহ ধরে যে মুভমেন্ট দেখছি তা হলো ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ট—এই পেয়ারের মূল্য 98% ক্ষেত্রে 1.1377 এবং 1.1461-এর মধ্যে অবস্থান করছে। আনুষ্ঠানিকভাবে মার্কেটে উর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকলেও গতকাল ইউরোপীয় ইউনিয়নে কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হয়নি, এবং যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রভাবে মার্কিন ডলারের দর সামান্য বৃদ্ধি পেয়েছে কারণ সেগুলোর ফলাফল ট্রেডারদের প্রত্যাশার তুলনায় দুর্বল ছিল না। তবুও ওই প্রতিবেদনগুলো স্বল্প গুরুত্বপূর্ণ হওয়ায় আমরা মার্কেটে তীব্র মুভমেন্ট দেখতে পাইনি। গত তিন সপ্তাহে EUR/USD পেয়ারের মূল্য শুধুমাত্র ফ্ল্যাট রেঞ্জের ভেতরই ছিল না—অস্থিরতার মাত্রাও অত্যন্ত অল্প রয়ে গেছে।

বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে কেবল একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। কয়েক ঘণ্টা ধরে স্বল্প মাত্রার অস্থিরতার মধ্যে এই পেয়ারের মূল্য 1.1461-1.1466 এরিয়া ব্রেক করার চেষ্টা করছিল এবং শেষমেশ তা করতে সফল হয়। স্বভাবতই উক্ত সিগন্যাল গঠিত হওয়ার পর আমরা কোনো শক্তিশালী নিম্নমুখী মুভমেন্ট দেখিনি, তবে এই পেয়ারের মূল্য প্রায় 15 পিপস হ্রাস পেয়েছে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য উভয় ট্রেন্ডলাইনই ব্রেক করেছে এবং এখন আর সেগুলো প্রাসঙ্গিক নেই। এই পেয়ারের মূল্য 1.1461 অতিক্রম করেছে, তাই ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ট শেষ হয়েছে বলাই যেতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে মার্কেটের সার্বিক পরিস্থিতি ও মুভমেন্ট বিবেচনা করে আমাদের ধারণা ইউরোর মূল্য বৃদ্ধি অব্যাহত থাকবে; এবং এটির মূল্য এখনকার চেয়ে অনেক বেশি শক্তিশালীভাবে বৃদ্ধি পাওয়া উচিত। তবে সত্যিকার অর্থে বর্তমান উর্ধ্বমুখী মুভমেন্টটি একটি কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে; কারেকশনের পরে নতুন প্রবণতা শুরু হবে।
শুক্রবার, যেহেতু এই পেয়ারের মূল্য 1.1461-1.1466 এরিয়ার নিচে কনসলিডেট করেছে, তাই নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1363-1.1377-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1461-1.1466 এরিয়ার উপরে কনসলিডেট করে, তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1527-1.1531-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। তবুও আজ আমরা এই পেয়ারের মূল্যের তীব্র মুভমেন্টের প্রত্যাশা করছি না।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1275, 1.1363-1.1377, 1.1461-1.1466, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, এবং 1.1745-1.1754।শুক্রবার ইউরোপীয় ইউনিয়নে জুন মাসের মুদ্রাস্ফীতির দ্বিতীয় পূর্বাভাস প্রকাশিত হবে, যা তেমন গুরুত্বপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রে হাউজিং মার্কেট এবং ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে কনজিউমার সেনটিমেন্ট ইনডেক্স সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যেগুলোও খুব একটা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে না। আমরা এই প্রতিবেদনসমূহের প্রভাবে মার্কেটে কোনো তীব্র প্রতিক্রিয়ার প্রত্যাশা করছি না।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।