বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

স্বর্ণের মূল্য আবারও $4900-এ ফিরে এসেছে
04:04 2026-02-18 UTC--5

স্বর্ণের মূল্য আবারও আউন্স প্রতি $4900 ছাড়িয়ে গেছে, কারণ দুই দিন ধরে ঘটা দরপতনের সুযোগ গ্রহণ করে ক্রেতারা ব্যাপকভাবে স্বর্ণ ক্রয় করছেন।

স্বল্প ট্রেডিং কার্যক্রমের প্রেক্ষিতে স্বর্ণের মূল্য 1.3% উর্ধ্বমুখী হয়েছে, কারণ চন্দ্রভিত্তিক নববর্ষ উৎসবের কারণে বেশিরভাগ এশীয় মার্কেট বন্ধ ছিল। গত দুই ট্রেডিং সেশনে, যখন মার্কিন ডলার দর বৃদ্ধি পেয়েছিল, তখন স্বর্ণের মূল্য 3%-এরও বেশি হ্রাস পেয়েছিল।

জানুয়ারির শেষে স্বর্ণের দর রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, আউন্স প্রতি $5595 ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু আরও ঊর্ধ্বমুখী প্রবণতার উপর ভরসা রেখে ক্রয়ের কারণে স্বর্ণের বাজার পরিস্থিতি অতিরিক্ত অস্থিতিশীল হয়ে কয়েকটি সেশনে প্রায় এটির মূল্য আউন্স প্রতি $4400 পর্যন্ত নেমে এসেছিল। স্বর্ণের মূল্য ঐ ক্ষতির প্রায় অর্ধেক পুনরুদ্ধার করেও এখন পর্যন্ত অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে।

বিএনপি পারিবাস এসএ, ডয়েচ ব্যাংক এজি এবং গোল্ডম্যান শ্যাক্স গ্রুপ ইনকর্পোরেটেডের মতো বহু অগ্রণী আর্থিক প্রতিষ্ঠান স্বর্ণের মূল্যের একটি নতুন ও টেকসই উর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা নিয়ে একমত পোষণ করছেন। বিশেষজ্ঞরা বলছেন যে পূর্বে স্বর্ণের মূল্য বৃদ্ধিকে সহায়তা করা মৌলিক কারণগুলো এখনও বজায় রয়েছে এবং এগুলো এখনও প্রভাব বিস্তার করছে, ফলে ভবিষ্যতে স্বর্ণের মূল্য বৃদ্ধির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

এই ধরনের পরিস্থিতি এটি নিশ্চিত করে স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে, আর এর মধ্যে প্রথম ও প্রধান কারণ হচ্ছে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা। সামরিক সংঘাত, রাজনৈতিক সংকট ও বানিজ্যিক বৈরিতা সহ অনিশ্চিত আন্তর্জাতিক পরিস্থিতি ঐতিহ্যগতভাবে বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের দিকে ধাবিত করে, যার মধ্যে স্বর্ণ নিঃসন্দেহে অন্যতম। অনিশ্চিত পরিস্থিতিতে বাস্তবিক অর্থে মূল্য ধরে রাখার সক্ষমতা স্বর্ণকে পোর্টফোলিও বৈচিত্র্যময়তার জন্য আকর্ষণীয় করে তুলেছে।

সেইসাথে, মূল্য ধরে রাখার নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে প্রচলিত সরকারি বন্ড ও জাতীয় মুদ্রা পরিত্যাগ করার প্রবণতাও বাড়ছে। এটি মূলত মুদ্রাস্ফীতি, কিছু দেশের রাজস্ব নীতি নিয়ে অনিশ্চয়তা এবং ঐতিহ্যবাহী ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টের প্রতি আস্থার অবনতির কারণে ঘটছে। এমন পরিস্থিতিতে স্বর্ণ একটি বিকল্প হিসেবে কাজ করে; এটি বিনিয়োগকারীদের অপেক্ষাকৃত পূর্বানুমানযোগ্য গতিবিধি এবং ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। বিশেষত রাজনৈতিক চাপের মধ্যে স্বাধীনভাবে আর্থিক নীতিমালা পরিচালনার সক্ষমতা সম্পর্কিত উদ্বেগ ডলার ও ডলারে মূল্য নির্ধারিত হয় এমন অন্যান্য অ্যাসেটের ওপর আস্থা ক্ষুণ্ণ করতে পারে।

আজ ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হবে, যা মূল্যবান ধাতুর বাজারকে কিছুটা প্রভাবিত করতে পারে। বিনিয়োগকারীরা ফেড প্রতিনিধিদের মন্তব্যও মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবেন যাতে যুক্তরাষ্ট্রের আর্থিক নীতিমালা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সুদের হার কমানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেলে থাকলে তা সুদ প্রদান না করা মূল্যবান ধাতুগুলোর জন্য অনুকূল হবে।

analytics69956c0293932.jpg

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদেরকে স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করিয়ে $4975-এ নিয়ে যেতে হবে। এটি অতিক্রম করলে স্বর্ণের মূল্যের $5051-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। আরও ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $5137 লেভেল নির্ধারণ করা যায়। স্বর্ণের দরপতনের ক্ষেত্রে মূল্য $4893-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করবে; তারা সফল হলে ওই রেঞ্জ ব্রেকআউট হয়ে স্বর্ণের মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর মারাত্নক আঘাত হিসেবে গণ্য করা হবে এবং স্বর্ণের মূল্য দ্রুত $4835-এ নেমে যাবে, যেখানে $4771-এর দিকে দরপতনের সম্ভাবনাও রয়েছে।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।