বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৬ এপ্রিল: স্থিতিশীলও আশাবাদের মধ্যে S&P 500 ও নাসডাক সূচকে প্রবৃদ্ধি বজায় রয়েছে
04:30 2026-04-06 UTC--4

গতকাল মার্কিন ইক্যুইটি সূচকগুলোতে মিশ্র ফলাফল পরিলক্ষিত হয়েছে। S&P 500 সূচক 0.11% বৃদ্ধি পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 0.18% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.13% হ্রাস পেয়েছে।

গত শুক্রবার ছুটির কারণে স্টক মার্কেট বন্ধ ছিল। আজ স্টক সূচকসমূহের ফিউচার্সে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে এবং তেলের দরপতন হয়েছে। এর মূল কারণ হচ্ছে বিনিয়োগকারীরা জানতে পেরেছেন যে ছয় সপ্তাহব্যাপী চলমান মধ্যপ্রাচ্য সংঘাত কিছুটা প্রশমিত হতে পারে। কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত দিচ্ছে।

MSCI এশিয়া প্যাসিফিক সূচক 0.2% বেড়েছে। সূচকটির অন্তর্ভুক্ত দর বৃদ্ধি পাওয়া এবং দরপতনের শিকারের স্টকের সংখ্যা প্রায় সমান ছিল, এবং টেকনোলজি কোম্পানির স্টকগুলো দর বৃদ্ধির দিক থেকে শীর্ষস্থানীয় ছিল । S&P 500 সূচকের ফিউচারস পূর্বের দরপতন কিছুটা পুষিয়ে নিয়ে প্রায় 0.2% বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্র, ইরান এবং কয়েকটি আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশ ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে এমন প্রতিবেদন মার্কেটে ইতিবাচক আশাবাদ নিয়ে আসে, যা চলমান যুদ্ধের চূড়ান্ত নিষ্পত্তির দিকে নিয়ে যেতে পারে। আরও অনেক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে এমন প্রতিবেদনগুলোও সহায়ক ছিল, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার থেকে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করার কঠোর হুমকি দিয়েছেন।ব্রেন্ট ক্রুড 2.6% দরপতনের শিকার হয়েছিল এবং পরবর্তীতে প্রায় 0.9% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $110-এর উপরে পৌছেছে, যা দৈনিক সর্বোচ্চ লেভেল $112-এর তুলনায় কম। 10-বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ সামান্য কমে গিয়েছে কারণ মার্কেটের ট্রেডাররা ভূ-রাজনৈতিক ঝুঁকি পুনর্মূল্যায়ন করছে। ফরেক্স মার্কেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে: ঝুঁকি গ্রহণের প্রবণতা বৃদ্ধির মাঝেও মার্কিন ডলার মাঝারি চাপের সম্মুখীন হচ্ছে, আর ঐতিহ্যগতভাবে নিরাপদ কারেন্সি হিসেবে বিবেচিত ইয়েন ও সুইস ফ্র্যাঙ্ক কিছুটা দরপতনের শিকার হয়েছে। বিপরীতে, ইউরোজোনের ইতিবাচক অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক ঝুঁকি হ্রাস হওয়ার কারণে ইউরোর দর বৃদ্ধি পেয়েছে শক্তিশালী হয়েছে। ভূ-রাজনৈতিক চাপ নির্দেশক হিসেবে স্বর্ণের মূল্যও নিম্নমুখী হয়েছে।

মেব্যাংক সিকিউরিটিজ জানিয়েছে যে এশীয় স্টক মার্কেটে যেকোনো সংকটময় পরিস্থিতি যেমন তেল পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার সম্ভাবনা এড়ানো—এমন সংকেতের ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাই এশিয়ার স্টক মার্কেটে বিশেষ করে সেমিকন্ডাক্টর ও সাইক্লিক্যাল সেক্টরগুলোতে পরিমিত পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে।

স্পষ্টতই, ট্রেডাররা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ প্রশমনের সম্ভাবনা সংক্রান্ত যেকোনো সংবাদ শিরোনাম কাজে লাগানোর চেষ্টা করছে, কারণ এতে মুদ্রাস্ফীতি বৃদ্ধির শঙ্কা বেড়েছে—যা ফেডের সুদের হার হ্রাসের প্রত্যাশাকে ক্ষুন্ন করেছে। এখনো জ্বালানি খাত এবং হরমুজ প্রণালীকে ঘিরে চলমান পরিস্থিতির ওপর ট্রেডারদের মনোযোগ কেন্দ্রীভূত রয়েছে, যা মধ্যপ্রাচ্যের তেল সরবাহের মূল সমুদ্রপথ হিসেবে বিবেচিত হয়।

analytics69d35c1d13a96.jpg

S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের নিকটস্থ রেজিস্ট্যান্স লেভেল $6,590 অতিক্রম করানো। এর সূচকটির দর আরও ঊর্ধ্বমুখী হতে পারে এবং $6,603 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে। ক্রেতাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হল সূচকটির দর $6,616-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পেয়ে নিম্নমুখী প্রবণতা দেখা গেলে সূচকটির দর $6,577-এর আশপাশে ক্রেতাদের সক্রিয় হতে হবে। ঐ লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত ইন্সট্রুমেন্টটির দর $6,563-এ নেমে যাবে এবং তারপর $6,552 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।