বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

XAU/USD পেয়ারের মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস: ফেডের বৈঠককে সামনে রেখে স্বর্ণের ক্রেতারা সিদ্ধান্তহীনতায় ভুগছে
07:02 2026-04-27 UTC--4

স্বর্ণের মূল্য (XAU/USD) $4700-এর রাউন্ড লেভেলের উপরে অবস্থান ধরে রাখতে সংগ্রাম করছে এবং ঊর্ধ্বমুখী মুভমেন্ট বাঁধাগ্রস্ত হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালী পুনরায় চালু করা ও সামরিক সংঘাতের সমাপ্তির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে, যেখানে পারমাণবিক চুক্তি সংক্রান্ত আলোচনা পরে করা হবে বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন-ইরান সংঘাতের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বেড়েছে এবং একই সঙ্গে ঐতিহ্যগতভাবে কমোডিটিভিত্তিক রিজার্ভ কারেন্সি হিসেবে মার্কিন ডলার দুর্বল হয়েছে।

মার্কেটে আশাবাদী মনোভাব বৃদ্ধি পাওয়ার ফলে তেলের দরপতন হয়েছে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির ঝুঁকি কমছে, ফলে 2026 সালে সুদের হার কমপক্ষে একবার 25 বেসিস পয়েন্ট হ্রাসের সম্ভাবনা বজায় আছে—যা মার্কিন ডলারকে আরও দুর্বল করেছে এবং স্বর্ণের পক্ষে ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি করে। তবুও বর্তমান পরিস্থিতি অনুযায়ী ট্রেডাররা সক্রিয়ভাবে XAU/USD-এর লং পজিশন বৃদ্ধি করতে আগ্রহী নয়, ফলে স্বর্ণের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির সম্ভাবনা সীমিত রয়েছে।

হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও মার্কিন নৌবাহিনীর বন্দর অবরোধের ফলে এই প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন এখনো উল্লেখযোগ্যভাবে সীমিত রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে প্রবল আক্রমণের নির্দেশ দেয়ায় ভূ-রাজনৈতিক পটভূমিতে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে । এসব কারণে ভূ-রাজনীতিক ঝুঁকি বজায় রয়েছে, যা তেল ও মার্কিন ডলারের দরপতনকে সীমিত করেছে এবং স্বর্ণে নতুন করে লং পজিশন ওপেন করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।সেইসাথে, মঙ্গলবার থেকে ফেডারেল ওপেন মার্কেট কমিটির দুইদিন ব্যাপী বৈঠক শুরু হওয়ায় মার্কেটের ট্রেডাররা সতর্ক অবস্থায় রয়েছেন। অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি ও স্থিতিশীল মার্কিন সামষ্টিক সূচকের প্রেক্ষিতে বিনিয়োগকারীরা ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতির সম্পর্কে বাড়তি ইঙ্গিতের প্রত্যাশা করছেন। বৈঠকের ফলাফল মার্কিন ডলারের চাহিদা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে; একই সময়ে মার্কিন-ইরান পরিস্থিতি XAU/USD পেয়ারের অস্থিরতা বাড়িয়ে দিতে পারে।ফিজিক্যাল মার্কেটে স্বর্ণের দর বৃদ্ধি সম্ভাবনা দেখা যাচ্ছে: গত সপ্তাহে ভারত থেকে সীমিত সরবরাহের কারণে স্বর্ণের প্রিমিয়ামের দর বেশ কয়েক মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছায়। চীনে পুনরুদ্ধারশীল চাহিদা ও ক্রয় কার্যক্রম বাড়ার সঙ্গে প্রিমিয়াম আউন্স প্রতি $9–12 পর্যন্ত বেড়েছে, যেখানে এক সপ্তাহ আগেই এটি $3–6 ছিল। এসব বিষয় স্বর্ণের ক্রেতাদের অবস্থানকে আরও শক্তিশালী করে এবং দৈনিক পুলব্যাকগুলোর সময় স্বর্ণ কিনে রাখার প্রবণতার সম্ভাবনা বজায় রেখেছে।
টেকনিক্যাল দিক দিয়ে, স্বর্ণের মূল্য মাসের শুরু থেকে গঠিত রেঞ্জের মধ্যে অবস্থান করছে এবং $4700 লেভেলের উপরে অবস্থান ধরে রেখেছে। রিলেটিভ স্ট্রেন্থ সূচক (RSI) 47-এ অবস্থান করছে, যা নিউট্রাল 50-এর কাছাকাছি। MACD সূচকও নিউট্রালের জোনের কাছাকাছি অবস্থান দেখায়, যা কনসলিডেশন বা সম্ভাব্য ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দেয়। স্বর্ণের মূল্য $4700 সাপোর্টের নিচে নেমে গেলে সম্ভবত $4650–4645 এরিয়া সাপোর্ট হিসেবে বিবেচিত হবে। রেজিস্ট্যান্স প্রায় $4750-এ অবস্থিত, যার উপরে পরবর্তী রেজিস্ট্যান্স প্রায় $4800।
প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।