বৃহস্পতিবার ট্রেডিংয়ে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য সামান্য নিম্নমুখী হয়েছিল, যদিও এতে সামষ্টিক অর্থনৈতিক বা মৌলিক প্রেক্ষাপটের কোনো অবদান ছিল না; তবে 30–40 পিপসের মুভমেন্টের জন্য বিশেষ কোনো কারণের প্রয়োজন নেই—এটি মার্কেটের সাধারণ নয়েজ হিসেবে বিবেচিত হয়। সারাদিনে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত প্রকাশিত হয়নি বা কোনো ইভেন্টও ছিল না; ট্রেডাররা মূলত আজ প্রকাশিতব্য প্রতিবেদনগুলোর জন্য অপেক্ষা করছে। আজই মার্কিন ডলারের জন্য গুরুত্বপূর্ণ বেকারত্ব ও শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। স্মরণীয় যে, সর্বশেষ মুদ্রাস্ফীতি প্রতিবেদনে ভোক্তা মূল্য সূচকের বৃদ্ধির তীব্রভাবে মন্থর হয়েছিল এবং মুদ্রাস্ফীতির পরবর্তী প্রতিবেদন আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই প্রতিবেদনগুলোর ফলাফল ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের সিদ্ধান্তকে প্রভাবিত করবে। ট্রেডাররা এখনও বছরের শেষভাগে মুদ্রানীতি কঠোর হওয়ার প্রত্যাশা করছে এবং এই সম্ভাবনাকে মূল্যায়নে অন্তর্ভুক্ত করতে শুরু করেছে; তবে আমরা এ ব্যাপারে সন্দিহান এবং মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল পরিলক্ষিত হলে আমাদের এই উদ্বেগের ব্যাপারে আরও নিশ্চয়তা পাওয়া যাবে।

বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে প্রথম ট্রেডিং সিগন্যালটি দিনের শেষভাগে গঠিত হয়েছিল। এই পেয়ারের মূল্য 1.1527–1.1531 রেঞ্জ ছাড়িয়ে যায়, যা নতুন ট্রেডারদের শর্ট পজিশন ওপেন করার সুযোগ দিয়েছে। তবে এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে আজ এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে কি না, কারণ নন-ফার্ম পে-রোল প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে তীব্র মুভমেন্টের প্রত্যাশা করা হচ্ছে না এবং উক্ত প্রতিবেদনের প্রভাবে মার্কেটে যেকোনো দিকে তীব্র মুভমেন্ট শুরু হতে পারে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য কনসলিডেশন চ্যানেলটি ত্যাগ করেছে, যেখানে মূল্য এক মাস অবস্থান করেছে এবং এখন একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। সম্প্রতি মার্কেটের ট্রেডাররা ইউরোর পক্ষে থাকা প্রায় সব ইতিবাচক কারণ উপেক্ষা করেছে, তাই এখন "কনসলিডেশন" এবং এই পেয়ারের এক্সচেঞ্জ রেট ন্যায্য মূল্যে ফিরে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।
শুক্রবার, যেহেতু এই পেয়ারের মূল্য 1.1584–1.1594 এরিয়ার নিচে স্থিতিশীল হয়েছে, তাই নতুন ট্রেডাররা শর্ট পজিশন হোল্ড করে রাখতে পারেন, যেখানে মূল্যের 1.1527–1.1531-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে, যদি এই পেয়ারের মূল্য 1.1527–1.1531 এরিয়ার উপরে কনসোলিডেট করে, তখন বাই পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1584–1.1594-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। নন-ফার্ম পেরোল প্রতিবেদন প্রকাশের আগে যেকোনো পজিশন ওপেন করার ক্ষেত্রে ব্রেক-ইভেনে স্টপ লস সেট করে রাখা বাঞ্ছনীয়।
5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1275, 1.1366-1.1377, 1.1461-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, এবং 1.1745-1.1754। শুক্রবার ইউরোজোনে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও প্রকাশনা নির্ধারিত নেই, আর মার্কিন যুক্তরাষ্ট্রে সোমবার থেকে ট্রেডাররা যে প্রতিবেদনগুলোর প্রতীক্ষা করছে সেগুলো প্রকাশিত হবে; তাই মার্কিন সেশনে ব্যাপক অস্থিরতার প্রত্যাশা করা যায়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।